শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বাগেরহাটে সয়াবিন তেল মজুত: দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাগেরহাট বাজারে সয়াবিন তেল অবৈধভাবে মজুতের দায়ে দুই দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের বড় বাজারের দু’টি দোকানে গোডাউনে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক ও রোহান সরকার ওই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বাজারের পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে ৪ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুত পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্যতেল তেলের মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক সংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। বাগেরহাটে কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে এমন কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যার ভিত্তিতে বাজারের ২টি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আরও এক দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যায়।

‘অভিযানে পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের অভিযোগের সত্যতা পাই। তারা অতিরিক্ত মজুত করে রেখেছিল, দোকানগুলো মূল্য তালিকাও দেখাতে পারেনি। গোডাউনে খালি ড্রামের আড়ালে কার্টনকে কার্টন সয়াবিন তেল মজুত করে রেখেছিল। তারা আমাদের কাছে যে মূল্য রসিদ ও তালিকা দেয়, তাদের কাছে এর চেয়েও অতিরিক্ত তেলের মজুত ছিল।’

তিনি বলেন, অভিযানকালে তারা আদালতের কাছে অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। পরে আদালত তাদের দুজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এই অভিযান চলমান থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ