রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ৪৫ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব এখনো চলছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে দেশে টিকা কার্যক্রম চালু থাকলেও লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। ফলে এ ভাইরাসের আক্রান্ত ও মৃত্যু কোনোটাই নিয়ন্ত্রণে আসছে না।

এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৭০৮ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৪০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৫৭ লাখ ৬৭ হাজার ৭৬৬ জন। এ ছাড়া মোট মারা গেছেন ৬০ লাখ ৪৩ হাজার ১৬১ জন।

এর আগে গতকাল বুধবার (৯ মার্চ) বিশ্বে ১৬ লাখ ৩৩ হাজার ৬৭২ জন আক্রান্ত হয়েছিলেন। একই সময়ে মারা যান ৭ হাজার ১৬৪ জন। ফলে বুধবারের তুলনায় সংক্রমণ কিছুটা বাড়লেও ও কমছে মৃত্যু।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১ লাখ ৬৪ হাজার ১০৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৪৭৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৫৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৪৯০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৪২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৫৮৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ