রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমদানিকৃত ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, রমজানে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ বেশি ব্যবহৃত নিত্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে সয়াবিনের ওপর ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ এবং উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার পূর্ণমাত্রায় সহযোগিতা করছে বলেও জানান তিনি।

টিসিবি ট্রাকসেল কার্যক্রম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সারা বছর টিসিবির প্রয়োজন হয় না। তবে যখন যেটা প্রয়োজন হয়, তখন সেটার জন্য ব্যবস্থা করতে হয়।

সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, টিসিবির জন্য পণ্য কেনা হচ্ছে। পণ্য যেমন দরকার, পণ্যের স্টকও দরকার। এছাড়া সময়মতো এবং ন্যায্যমূল্যে পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানো দরকার। সেটি করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ