শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকশা ও মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষে ঝিনু আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দুই সন্তানসহ মোটরসাইকেল আরোহী আহত হয়।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বোর্ডস্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনু আক্তার (২৭) মেখল ইউনিয়নের রুহুল্লাপুর হাদী চান্দের বাড়ির প্রবাসী হাবিবুল্লাহ স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ৫টায় নিহত গৃহবধূ তার সন্তানদের নিয়ে চারিয়া এলাকায় তার এক আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে অটোরিকশাযোগে হাটহাজারীর দিকে আসছিল।

ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার যাত্রী শিশুসহ মোট চারজন গুরুতর হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত গৃহবধূর সন্তান তাসনিয়া (৩) ও মহিদ (৮) ও মোটরসাইকেল আরোহী সাইফুল আমিন (১৮)।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে ঝিনু আক্তারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আঘাত গুরুতর হওয়ায় আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ