বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কক্সবাজার সৈকতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ভেসে যাওয়া এক কলেজছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট থেকে লাইফগার্ডের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শাহেদ হোসেন বাপ্পি (১৯) কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের শামসু আলমের ছেলে। সে রামু কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো। কলাতলি পয়েন্টে গোসলে নেমে সে নিখোঁজ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কয়েকবন্ধু মিলে সৈকতে এসে গোসলে নামে। এ সময় পানিতে ডুবে যায় শাহেদ। তার বন্ধুরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানালে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরে অ্যাম্বুলেন্সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসলে নেমে স্রোতে ভেসে যায়। একজন উদ্ধার হলেও শাহেদ স্রোতে হারিয়ে যায়। পরে তাকেও উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ