বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আদর্শ যুবকদের মাধ্যমেই আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যুবকরা দেশের ভবিষ্যৎ৷ আদর্শ যুবকদের মাধ্যমেই আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব৷ কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বর্তমানে ২১ বছরের যুবকদের মদ পানের অধিকার দেয়া হচ্ছে৷ যে এলাকায় ১০০ জন মদ সেবনকারী থাকবে সেখানে মদের বার খোলার অনুমতি দেয়া হচ্ছে৷ আমরা এটাকে দেশের যুব সমাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করি৷ তাছাড়া সুপরিকল্পিত ভাবে ইসলমী শিক্ষাকে সংকোচন করে শিক্ষার্থীদের কে ধর্মহীনতার দিকে ঠেলে দেয়ার পায়তারা চলছে ৷

যুব সমাজকে এসব ষড়যন্ত্রে বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মদের আইন পাশে’র প্রতিবাদে আগামী ৩১ মার্চ ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিতব্য জাতীয় মহা সমাবেশে অংশগ্রহণের আহবান জানান তিনি৷

গত ৯ মার্চ (বুধবার) ফেনী শহরের একাডেমি রোডে নিউ প্রিন্স কনভেনশন হলে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মুফতী সালাহুদ্দীন আইয়ুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আহমদ ইউসুফের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী ৷ বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা) এইচ এম কাওছার বাঙ্গালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল করীম, সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা উপদেষ্টা মাওলানা নাসির উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাধারণ সম্পাদক এম মোকছুদুর রহমান মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল মোমিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ