রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দেশে ভোজ্য তেলের দাম দ্রুতই কমে আসবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, তেলের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশে ভোজ্য তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কমে আসবে।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্য তেলের দাম যে পরিমান বাড়েনি; সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয় দ্রুত সময়ের মধ্যে তেলের দাম কিছুটা কমে আসবে।

এ জন্য জনগণকে ধৈর্য্য ধারণের আহ্বান জানান মন্ত্রী।

মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে মন্ত্রী বলেন, নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। আমার বিশ্বাস তাদের প্রথম কাজ হিসেবে শীঘ্রই জেলা পরিষদের নির্বাচন দেবে। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে শীঘ্রই আইন সংশোধন করা যায় সেই চেষ্টা করবে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ