রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রবাসী বাংলাদেশিদের আমিরাতের আইন মেনে চলার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আইন-কানুন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমিরাত সফরের চতুর্থ দিনে স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, এই ১৩ বছর আগেও প্রবাসে বাংলাদেশি নাগরিকরা সম্মান তেমন পেত না। কিন্তু আজকে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ শুনলে সবাই মর্যাদার চোখে দেখে। সবাই সমীহ করে। বাংলাদেশ আবার তার সেই হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে। এটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যে দেশে থাকবেন, ওই দেশের আইন মেনে চলবেন। নিয়ম মেনে চলবেন। যাতে সেই দেশের কাছে আমাদের মুখটা বড় থাকে। আমাদের দেশের সম্মান যেন কখনো নষ্ট না হয়। আপনাদের জন্য স্মার্টকার্ড হতে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। যেসব দেশে আমাদের অনিয়মিত শ্রমিক রয়েছেন তারা যেন নিয়মিত হয় সেটার আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ