রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্বজয়ী হাফেজকে সালেহ তাকরীমকে নিয়ে আসিফ আকবরের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৯০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার সারাবিশ্বে প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

মাত্র ১৩ বছরের শিশুর বিশ্বজয়ে গর্বিত ও উচ্ছ্বসিত বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।

তাকরীম এই সাফল্যে নিজের ভালো লাগা এবং ভালোবাসার কথা আসিফ শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে। পোস্ট করেছেন হাফেজ সালেহ আহমাদ তাকরীমের একটি ছবি।

পোস্টটি ফেভারিটের তালিকায় জমা রেখেছেন এ গায়ক।

আসিফ লিখেছেন, ‘বিশ্বমঞ্চে এই বাংলাদেশি কিশোর হাফেজের অভাবনীয় সফলতায় আমাদের গর্ব করা উচিত। আমি খবরটা শুনে অনেক আনন্দিত হয়েছি। সব সেক্টরে বিশ্ববিজেতা হয়ে উঠুক আমাদের ভবিষ্যত প্রজন্ম। অনেক শুভকামনা রইল। হাফেজ তাকরীমের উত্তরোত্তর সফলতা কামনা করি। ভালবাসা অবিরাম…’।

তাকরীমের প্রথম স্থান অর্জন নিয়ে ভক্ত-অনুরাগীদে তথ্যও দিয়েছেন আসিফ আকবর।

তিনি লিখেছেন, ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারাবিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। হাফেজ তাকরীম রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থী। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদরায়।

No description available.

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ