রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মারিউপোলে সুলতান সুলেমান মসজিদে রুশ গোলাবর্ষণ, বহু হতাহতের শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে ‘সুলতান সুলেমান দ্য মেগনিফিশেন্ট’ মসজিদে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে ওই মসজিদে আশ্রয় নেওয়া ৮০ জনের বেঁচে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

মসজিদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে তুর্কি নাগরিকরাও রয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর: বিবিসি’র।

আবাসিক এলাকা ও হাসপাতালে রুশ বাহিনীর গোলাবর্ষণের অভিযোগের মধ্যেই মসজিদে হামলার খবর আসলো।

রাশিয়া মারিউপোল থেকে লোকজনকে সরে যেতে দিচ্ছে না বলে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। এতে সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।

এক টুইটে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ‘আগ্রাসী বাহিনী’ মারিউপোলে সুলতান সুলেমান দ্য মেগনিফিশেন্ট মসজিদে গোলাবর্ষণ করেছে।

এতে বলা হয়, ‘গোলাবর্ষণ থেকে বাঁচতে সেখানে বয়োবৃদ্ধ ও শিশুসহ ৮০ জন আশ্রয় নিয়েছেন, যাদের মধ্যে তুর্কি নাগরিকরাও রয়েছেন।’

হামলা কতজন মারা হতাহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

রাশিয়া বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ