বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কোম্পানীগঞ্জে নবনির্বাচিত ইউপি মেম্বারদের শপথ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. এস আরমান
নোয়াখালী থেকে>

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আট ইউনিয়নে নবনির্বাচিত ৯৬ জন মেম্বারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরী। এসময় ২৪ জন সংরক্ষিত (মহিলা) ও ৭২ জন সাধারণ সদস্য (মেম্বার) সর্বমোট ৯৬ জন নির্বাচিত মেম্বারকে শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন।

এছাড়াও শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রামুপর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন। চরফকিরা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান জায়দুল হক কচি। চরপার্বতী ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা ক্বাজী মোহাম্মদ হানিফ আনচারী প্রমূখ।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার আট ইউনিয়নের নির্বাচনে ৩৯ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ৮জন চেয়ারম্যান ও ৪২৩ জন মেম্বার পদপ্রার্থীর মধ্যে সর্বমোট ৯৬ জন প্রার্থী জয়লাভ করেন। পরে গত ৯ মার্চ বুধবার নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ