রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজানে মিসরের কাছে ইমাম চেয়েছে ৮ অমুসলিম দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন সময় কিছু কিছু অমুসলিম দেশেও মুসলিমদের সম্পর্কে ইতিবাচক বিভিন্ন খবর শোনা যায়। ঠিক তেমনই একটি খবর হলো- আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে বেশ কয়েকটি অমুসলিম দেশ মিসরের কাছে ইমাম ও কারী চেয়েছে। শুধু তাই নয়; এই চাহিদা নাকি দিন দিন বৃদ্ধিও পাচ্ছে।

শনিবার এমনটিই জানালেন মিসরের ধর্ম ও আওকফ মন্ত্রী ড. মোহাম্মদ মুখতার জুমা।

ইতিহাসে প্রথম বারের মতো মিসরের কাছে ১৮ জন ইমাম ও কারী চেয়েছে জার্মানি। সে সম্পর্কে ব্রিফিং করার সময়ই বিষয়টি জানান তিনি।

মোহাম্মদ মুখতার জুমা বলেন, রমজানে তারাবিহ নামাজের জন্য বিদেশে ইমাম ও কারী পাঠানোর সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যেই ব্রাজিলে ১৯ জন, ভেনিজুয়েলায় ৯ জন, কানাডায় সাতজন এবং ইতালি, আর্জেন্টিনা, কলাম্বিয়া ও যুক্তরাষ্ট্রে একজন করে ইমাম পাঠানো হয়েছে।

গত জানুয়ারিতে ড. মুখতার জুমা নিশ্চিত করেছিলেন যে, জার্মানি এ বছর মিসর থেকে ১১ জন ইমাম ও কারী নিবে, তবে সে সংখ্যা বেড়ে এখন ১৯ হলো।

তবে বিদেশ পাঠানোর জন্য ইমাম বাছাইয়ে বেশ কয়েকটি শর্ত সামনে রাখে মিসর। তা হলো- ইজিপ্টিয়ান রেডিও ও টেলিভিশন ইউনিয়ন (ইআরটিইউ) দ্বারা স্বীকৃত হতে হবে, বয়স হতে হবে ৬০ এর নিচে এবং মন্ত্রণালয় যে দেশে পাঠাবে তাকে সেখানেই যেতে হবে।

সূত্র: আলজাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ