সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

নোয়াখালী-লক্ষ্মীপুর জমইয়্যাতুল মাদারিসের কেন্দ্রীয় পরীক্ষা ১৭ ও ২০ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর, বাংলাদেশ-এর মারকাজী ইমতিহান-২০২২ শুরু হতে যাচ্ছে।

জানা যায়, আগামী ১৭ মার্চ (বৃহস্পতিবার) ও ২০ মার্চ (রোববার) দু’দিন এ মারকাজী ইমতিহান অনুষ্ঠিত হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, এ বছরের পরীক্ষায় মোট ৯২টি মাদ্রাসার ২০৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে জামাতে হাফতুম (হেদায়াতুন্নাহু)-এর ৬০১ জন শিক্ষার্থী, জামাতে হাশতুম (নাহবেমীর)-এর ৪২৯ জন শিক্ষার্থী ও জামাতে নুহুম (মীযান ও মুনশা্নইব)-এর ১০২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।

বোর্ড কর্তৃপক্ষ আরো জানায়, জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর, বাংলাদেশ-এর মারকাজী ইমতিহান মোট চারটি মারকাজে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আল- জামিয়াতুল ইসলামিয়া মাইজদী, নোয়াখালীতে অংশগ্রহণ করবে ১৫১৪ জন পরীক্ষার্থী,  জামিয়া ওসমানিয়া চাটখিল, নোয়াখালীতে অংশগ্রহণ করবে ২৭০ জন পরীক্ষার্থী, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলী, লক্ষ্মীপুরে অংশগ্রহণ করবে ১৯৩ জন পরীক্ষার্থী ও মাদ্রাসা-ই-ইশাআতুল উলুম লুধুয়া, রায়পুর, লক্ষ্মীপুরে অংশগ্রহণ করবে ৭৫ জন পরীক্ষার্থী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ