সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

শেষ হলো নোয়াখালী-লক্ষ্মীপুর জমইয়্যাতুল মাদারিসের কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর, বাংলাদেশ-এর মারকাজী ইমতিহান-২০২২ সমাপ্ত হলো আজ।

জানা যায়, ১৭ মার্চ (বৃহস্পতিবার) ও আজ ২০ মার্চ (রোববার) দু’দিন এ মারকাজী ইমতিহান অনুষ্ঠিত হয়।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, এ বছরের পরীক্ষায় মোট ৯২টি মাদ্রাসার ২০৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জামাতে হাফতুম (হেদায়াতুন্নাহু)-এর ৬০১ জন শিক্ষার্থী, জামাতে হাশতুম (নাহবেমীর)-এর ৪২৯ জন শিক্ষার্থী ও জামাতে নুহুম (মীযান ও মুনশা্নইব)-এর ১০২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বোর্ড কর্তৃপক্ষ আরো জানায়, জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর, বাংলাদেশ-এর মারকাজী ইমতিহান মোট চারটি মারকাজে অনুষ্ঠিত হয়। এর মধ্যে আল- জামিয়াতুল ইসলামিয়া মাইজদী, নোয়াখালীতে ১৫১৪ জন পরীক্ষার্থী, জামিয়া ওসমানিয়া চাটখিল নোয়াখালীতে ২৭০ জন পরীক্ষার্থী, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলী লক্ষ্মীপুরে ১৯৩ জন পরীক্ষার্থী ও মাদ্রাসা-ই-ইশাআতুল উলুম লুধুয়া, রায়পুর, লক্ষ্মীপুরে অংশগ্রহণ করে ৭৫ জন পরীক্ষার্থী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ