শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

টাখনুর নিচে ঝুলে থাকা আবা পরিধান করা কি বৈধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের দেশে অনেক লোককে দেখা যায়, আবা পরিধান করে, যা টাখনুর নিচে ঝুলে থাকে। আমরা জানি, টাখনুর নিচে কাপড় পরা নিষেধ। আবাও কি এ হুকুমের অন্তর্ভুক্ত?

উত্তর: হ্যাঁ, আবা এবং সকল ধরনের পোষাক পুরুষের জন্য টাখনু গিরার নিচে ঝুলিয়ে পরা নাজায়েয। কেননা হাদীস শরীফে লুঙ্গি, জামা, পাগড়ি এবং চাদরকে টাখনুর নিচে ঝুলিয়ে পরতে নিষেধ করা হয়েছে। (সুনানে নাসাঈ ২/২৫৪; তবারানী ৮/২৩২)

অন্য হাদীসে আছে, টাখনুর নিচে যতটুকু ঝুলিয়ে পরবে তা জাহান্নামে যাবে।

(সুনানে আবু দাউদ ৫৬৬)-সহীহ বুখারী ২/৮৬১; ফাতহুল বারী ১০/২৬৮; সুনানে নাসাঈ ২/২৫৪; আওনুল মাবুদ ১১/১০৩; তাকমিলা ফাতহুল মুলহিম ৪/১২০; তবারানী ৮/২৩২। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ