মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মাদরাসা শিক্ষক হাফেজ আবদুল্লাহ জাবিরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজ এমভি ‘রূপসী ৯’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ শায়খ হাফেজ কারী নাজমুল হাসান-এর শিক্ষাপ্রতিষ্ঠান তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ জাবিরের লাশ পাওয়া গেছে। এ পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হলো।

জানা যায়, আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টায় ডেমরার বাসিন্দা হাফেজ আব্দুল্লাহ আল জাবেরের (৩০) মরদেহ মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার এসআই হাফিজুর রহমান সূত্রে জানা যায়, লঞ্চডুবির ঘটনায় হাফেজ আব্দুল্লাহ আল জাবেরের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ জাবিরের মামাতো ভাই ইসলামী আলোচক মুফতি ফেরদৌস আল আজাদ আওয়ার ইসলামকে বলেন, হাফেজ জাবির দারুন নাজাত আলিয়া মাদরাসার ও ঢাবির মেধাবী ছাত্র। সে জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেবের ছেলে।

মুফতি ফেরদৌস আল আজাদ জানান, হাফেজ জাবিরের গ্রামের বাড়ি চাঁদপুরে হলেও দীর্ঘ দিন ধরে তারা স্বপরিবারে নারায়ণগঞ্জে বসবাস করছে। করোনাকালীন সময়ে সে হাফেজ কারী নাজমুল হাসান সাহেবের মাদরাসার অনলাইন সেক্টরে শিক্ষক হিসেবে নিয়োগ হয়। ব্যক্তিগত প্রয়োজনে সে গতকাল লঞ্চ সফরে ছিল। তার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ