রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরায়েলকে গ্লোবাল পার্লামেন্টারি ইউনিয়ন থেকে বহিষ্কারের দাবি কুয়েতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদিবাদী দেশ ইসরায়েলকে গ্লোবাল পার্লামেন্টারি ইউনিয়ন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে কুয়েত।

কুয়েত পার্লামেন্টের স্পিকার মার্জুক ঘানিম ইসরায়েলকে এন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) থেকে বহিষ্কারের এ দাবি জানিয়েছেন। খবর আরব নিউজের।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইপিইউর বার্ষিক সম্মেলনে মার্জুক ঘানিম এ দাবি জানিয়েছেন।

তিনি বলেন, আমরা যে কোনো আগ্রাসনের বিপক্ষে। তবে রুশ আগ্রাসনের ব্যাপারে দ্বৈতনীতির কারণে ইসরায়েলের বহিষ্কারের এ দাবি জানান কুয়েতের স্পিকার।

মার্জুক ঘানিম বলেন, তারা (ইসরায়েল) কীভাবে আইপিইউ থেকে রুশ প্রতিনিধিকে বহিষ্কারের কথা বলে।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এক মাস ধরে, আর ইসরায়েল ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছে ৬০ বছর ধরে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ