বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাফলংয়ে বনবিভাগের ভূমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বনবিভাগের ভূমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়েছে। একই সাথে ওই এলাকায় নতুনভাবে জবরদখল করে বনবিভাগের প্রায় ২ হেঃ ভুমি দখলের চেষ্টা করা হয়েছিলো তাদেরকেও উচ্ছেদ করা হয়।

বুধবার (২৩ মার্চ) দুপুর হতে বেলা ৩ টা পর্যন্ত সিলেট জেলার বনবিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন'র নেতৃত্বে চলা এ অভিযানে জাফলং কানাইজুরী ও শান্তিনগর এলাকায় বন বিভাগের জায়গা দখল করে রাখা একটি ক্রাশার মেশিন ও নতুন করে প্রায় ২ হেঃ ভুমি জবরদখলের চেষ্টা করে একটি চক্র জাফলং ছৈলাখেল মৌজার চতুর্থ খন্ডের ১৪৫ দাগ নং-এ কানাইজুরী ও শান্তুিনগর নামক এলাকায় বনবিভাগের ভুমিতে গড়ে উঠা স্টোনক্রাশার মেশিনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময়, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন, জাফলং বন বিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডলসহ ও জাফলং বিটে কর্মরত সকল স্টাফ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন জানান,বন বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় সিলেট বন বিভাগের সারী রেঞ্জের জাফলং বিটের ছৈলাখেল চতুর্থ খন্ড মৌজার শান্তিনগর এলাকার এস এ ১৪৫ দাগের সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপিত একটি ক্রাশার মেশিন উচ্ছেদ করে গুড়িয়ে দিয়ে ২ হেঃ জায়গা উদ্ধার করা হয়, এবং যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে বনায়নের আইনে মামলা প্রক্রিয়াধীন। অচিরেই এ জায়গা সহ আশে পাশের জায়গায় উপযুক্ত প্রজাতির বাগান সৃজন করা হবে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ