রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তাইওয়ানে আঘাত হেনেছে ৬.৭ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূল থেকে ৫ মাইল দূরের দক্ষিণ-পূর্বের শহর তাইতুং এবং হুয়ালিয়েনের মধ্যবর্তী স্থানে। এর গভীরতা ছিল ১৮ কিলোমিটার। খবর ইনডিপেনডেন্টের।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়। অনেক ভবন ভূমিকম্পে কেঁপে ওঠে।

উল্লেখ্য, ২০১৮ সালে হুয়ালিয়ানের কাছে উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারান। ২০১৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ