বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পুলিশের অভিযানে চোরাই টমটম উদ্ধার: গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ।।

হবিগঞ্জ প্রতিনিধি>

বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই টমটম উদ্ধারসহ তিন চোরকে গ্রেফতার করেছে।

২২ মার্চ( বুধবার) রাতে এসআই সন্তোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য দৌলতপুর দক্ষিন পূর্বপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুত্র মাছুম মিয়া ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র লেবু মিয়া এবং মোঃ সিদ্দিক মিয়াকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যমতে চুরি যাওয়া টমটম উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত- ২৫ জানুয়ারি দিবাগত রাতে ঐ গ্রামের টমটম চালক মোঃ মুক্তাদির মিয়ার বসত ঘরের টিনের বেড়াযুক্ত বারান্দার কক্ষ হতে অজ্ঞাতনামা চোর তার ব্যবহৃত টমটম গাড়ী চুরি করে নিয়ে যায়।

পরে ২৬ জানুয়ারি উক্ত বিষয়ে বানিযাচং থানায় লিখিত অভিযোগের প্রক্ষিতে টমটম উদ্ধার করা হয়।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, চুরি ডাকাতি মদ গাঁজা ইয়াবা গ্রাম্য দাঙ্গাসহ সকল প্রকার অপরাধ দমনে বানিয়াচং থানা পুলিশ তৎপর রয়েছে। তিনি উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন যে কোন ধরণের অপরাধ সংগটিত হওয়ার পূর্বেই পুলিশকে খবর দিন। খবর দাতার পরিচয় গোপন রাখা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ