মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘বাঙালি জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই বিজয়ী হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেছেন, বাঙালি জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছে- তখনই বিজয়ী হয়েছে। জাতি হিসেবে যখনই লক্ষ্য নির্ধারণ করেছি, তখনই বিজয়ী হয়েছি আমরা। রাষ্ট্রের ভেতর ও বাইরের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রা সারাবিশ্বের গবেষণা ও বিস্ময়ে পরিণত হয়েছে। দেশের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে দুই পায়ে মাড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় পুলিশ লাইন মাঠে যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আইজিপি এসব কথা করেন।

ড. বেনজির বলেন, অনেকগুলো কারণে পুলিশের সঙ্গে খেলাধুলার সম্পর্ক রয়েছে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা আছে। জাতীয় পর্যায়ের খেলাধুলায় বাংলাদেশ পুলিশের পজিশন রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আমরা প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও সুদৃঢ় করার জন্য চেষ্টা করছি। প্রত্যেক ইউনিটেই খেলাধুলা চর্চা বাড়াতে হবে।

তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ এগিয়ে গেছে। আত্মমর্যাদা, আত্মবিশ্বাস নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। শিগগির আত্মমর্যাদশীল দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবী অবস্থান করতে পারবে। আমাদের আভ্যন্তরীণ কোন্দল কিংবা দুর্বলতার সুযোগ যেন ষড়যন্ত্রকারী প্রেতাত্মারা না পায়, তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশ বাহিনীর সব ভালো কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ