রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লেস্টারে মুসলিম নারীদের শিল্পকর্ম প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:গতকাল ২২ মার্চ মঙ্গলবার ইংল্যান্ডের লেস্টার শহরে মুসলিম নারীদের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। লেস্টার সিটি সেন্টারের ভেলভোয়ার আর্ট গ্যালারিতে প্রদর্শনীটি আগামী ২৬ মার্চ শনিবার পর্যন্ত চলবে। প্রদর্শনীটি এরই মধ্যে দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এতে অংশ নিয়েছেন ১০ জন নারী শিল্পী।

তাঁদের লক্ষ্য সমসাময়িক ইসলামী শিল্পের বিস্তৃত অঙ্গন তুলে ধরতে চান। আয়োজকরা বলছে, প্রদর্শনীতে আরবি ক্যালিগ্রাফি, ইসলামিক জ্যামিতিক কারুকাজ, সূচিকর্ম, কাপড়ের কাজ, বিমূর্ত চিত্রসহ ইসলামী শিল্পের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।

প্রদর্শনীটি মূলত লেস্টারের শিল্পী ও কিউরেটর সাজিয়া উসমানের পরিকল্পনা। তিনি জানান, তিনি এমন শিল্পীদের বেছে নিয়েছেন। কেননা তারা তাদের কর্মজীবনে প্রবেশ ও এগিয়ে যেতে বাধার মুখে পড়েছিল।

তিনি বলেন, আমার উদ্দেশ্য ছিল লেস্টারের শিল্পজগতে সমসাময়িক ইসলামী শিল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষত যখন সৃজনশীল নারীরা তার প্রতিনিধিত্ব করে। সাজিয়া মনে করেন, এটি লেস্টারে মুসলিম নারী শিল্পীদের প্রথম প্রদর্শনী।

তিনি আরো বলেন, আমার লক্ষ্য হলো এমন শিল্পী ও তাদের কর্মকে বিভিন্ন ক্ষেত্রে স্থান করে দেওয়ার মাধ্যমে বাধাগুলো ভেঙে ফেলা ও পরিস্থিতি স্বাভাবিক করা।

সূত্র: ইসলামী জীবন, বিবিসি ডটকম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ