মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৩১ মার্চের জাতীয় মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করা হবে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, দুর্ভিক্ষের পথে দেশ রাজনৈতিক সংগ্রামই সমাধান। ৪৩% মানুষ দ্রম্যশূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে খাবার গ্রহণের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হয়েছে।

টিসিবি’র ট্রাকের পেছনে দৌড়ায় ক্ষুধার্ত মানুষ। সার্বিক পরিস্থিতি বলছে দেশে নিরব এক দুর্ভিক্ষ চলছে।এই দুর্ভিক্ষ কৃত্রিম, সরকার সমর্থিক মধ্যস্ত ভোগিদের কারণে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে। সিন্ডিকেট করে কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে।

৫০ বছরের বাংলাদেশকে রাজনৈতিক দুর্বিত্তরা দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। এমতাবস্থায় বিদ্যমান নাজুক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। তারই অংশ হিসেবে আগামী ৩১ মার্চ ঢাকায় জাতীয় মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। সেখান থেকেই এ মধ্যসত্ত্বভোগীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।

আজ বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে আগামী ৩১ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর ও থানা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, যুবনেতা মুফতী মানসুর আহমদ সাকী, রহমাতুল্লাহ বিন হাবিব, মুফতী সিরাজুল ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ আল খালিদ।

ধারাবাহিক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, মহাসমাবেশ নিয়ে কোন ধরণের চক্রান্ত ও ষড়যন্ত্র সহ্য করা হবে না। যে কোন মূল্যে জাতীয় মহাসমাবেশ সফল করা হবে। যেখানে বাধা হবে সেখানেই এক একটি মহাসমাবেশ সৃষ্টি হবে।

উল্লেখ্য যে,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয়শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য -সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে বাদ আসর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর আশু রোগমুক্তি কামনা করে এক দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, যুবনেতা মুফতী মানুসর আহমদ সাকীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ