রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইউক্রেনের ইজিয়াম শহর দখলের দাবি রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের খারকিভ অঞ্চলের ইজিয়াম শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল রশিয়া২৪ নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে রাশিয়ার সশস্ত্র বাহিনী লড়াই অব্যাহত রেখেছে। ২৪ মার্চ সকালে রাশিয়ার সেনারা খারকিভ অঞ্চলের ইজিয়াম শহর নিয়ন্ত্রণে নিয়েছে।

যদিও রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে ইজিয়াম শহরটির কর্তৃপক্ষ। শহর কর্তৃপক্ষ বলছে, লড়াই এখনও চলছে।

এর আগে সম্প্রতি পেন্টাগনের এক কর্মকর্তা বলেছিলেন, খারকিভে ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করেছে।

ইজিয়াম শহর খারকিভের আঞ্চলিক কেন্দ্র। এখানে ৫০ হাজার মানুষের বাস। এখানে একটি গুরুত্বপূর্ণ রেল জংশন রয়েছে। ইজিয়াম শহর দখল করা গেলে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বে থাকা রাশিয়ার সেনাদের মধ্যে একটি সংযোগ তৈরি করা সম্ভব হবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ