সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

তওবা করে বিএনপি নেতাকর্মীদের পদ্মাসেতুতে ওঠা উচিত: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মন্তব্যের পর বানরও এখন ভেংচি কাটে। কারণ, বিএনপি বলেছিল পদ্মাসেতু তৈরি করা সম্ভব নয়। পদ্মাসেতু এখন হয়ে গেছে। প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে এর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পাড়ি দিয়েছেন। পদ্মাসেতুতে ওঠার আগে বিএনপি নেতাকর্মীদের তওবা পড়ে ওঠা উচিত।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, ‘মাঠে-ময়দানে কোথাও নেই বিএনপি। বর্ষাকালে চারদিক যখন তলিয়ে যায়, তখন ব্যাঙ ডাকে। বিএনপির ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বর্ষাকালে ব্যাঙ ডাকার মতো।’

তিনি বলেন, ‘তারা সমাবেশ ঠিকমতো করতে পারে না। সমাবেশের নামে তারা নিজেদের মধ্যে মারামারি করে। যারা নিজেদের ঐক্য ঠিকভাবে ধরে রাখতে পারে না, তারা আবার সরকার পতনের ডাক দেয় যা হাস্যকর।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ