বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

থানায় আটক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত তিন পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বংশাল থানায় আটক ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) রাত ১টায় তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন ; বংশাল থানার কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও তাজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ জানান, রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাদের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে নজরুল ইসলামের শরীরে, সজীবের মাথায় ও তাজুল ইসলাম পেটে আঘাত পেয়েছেন।

তিনি আরও বলেন, আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এসেছেন। তবে ছিনতাইকারীদের নাম এখনো জানতে পারিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বংশাল থানা থেকে আহত তিন পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ