সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

‘দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ বেশি।

ইসির সঙ্গে সংলাপে বিএনপির কোন আগ্রহ নেই, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে একথা বলেন।

তিনি বলেন, সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোন শ্রদ্ধাবোধ না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়।

আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহবান করে। যা সারাদেশের সকল স্তরের জনগণের আগ্রহ আছে কি নাই তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।

ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপি ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যে কোন ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির মজ্জাগত স্বভাব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, তাই জনগণের যে কোন দুঃখ দুর্দশায় সাড়া দেয়। সূত্র: বাসস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ