সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

পর্দা মেনে চলতে বায়োমেট্রিক পদ্ধতির দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ সবক্ষেত্রে নারী শিক্ষার্থীদের হিজাব খুলে কান বের করে ছবি দেওয়ার পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীদের হিজাব খুলে কান বের করে ছবি দিতে হয়। এই নিয়ম বাতিল করে হিজাব-নিকাব মেনে চলা মেয়েদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী দিদারুল আলম বলেন, যেসব মেয়েরা হিজাব-নিকাব মেইনটেইন করে তাদের কান খুলতে বাধ্য করাটা উচিত নয়। বরং ছবির পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করাই যুগোপযোগী এবং নিরাপদ। হিজাব-নিকাব মুসলিম নারীদের ধর্মীয় অধিকার।

শিক্ষার্থী সানজিদা আলী সানবি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে আরও নির্ভুলভাবে যাচাই পদ্ধতির ব্যবস্থা থাকা সত্ত্বেও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, এরকম ব্যবস্থা না এনে বায়োমেট্রিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

আরেকজন শিক্ষার্থী মুহম্মদ কায়েছুর রহমান বলেন, হিজাব খুলে কান বের করতে বাধ্য করাটা মুসলিম নারীদের জন্য অপমানজনক। এ ধরনের আইন তৈরি করার আগেই ভাবা উচিত ছিল। বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি থাকা সত্ত্বেও কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মানে হয়না।

তিনি আরও বলেন, আমরা চাই যেসব মেয়েরা হিজাব-নিকাব পরিধান করে তাদের জন্য যেন বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সকল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক একাউন্টসহ রাষ্ট্রীয় সকল সুবিধা যেন নিশ্চিত করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি সবক্ষেত্রে শরঈ পর্দা মেনে চলা নারীদের হিজাব খুলে কান বের করে ছবি দেওয়ার পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবি জোড়ালো হচ্ছে দেশ জুড়ে। সরকারকে বিষয়টি বিবেচনায় নেয়ার কথা বলছেন ইসলামিক স্কলারগণ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ