রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে সৃষ্টি হয়েছে মানবিক সংকটের। যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়েছে। যা ১৪০ ভোটে পাস হয়েছে।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় পাঁচ দেশ। এগুলো হল- রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া। আর ভোটদানে বিরত ছিল ৩৮ দেশ।

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হওয়া এ প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা নেই রাশিয়ার। এর আগেও ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় সাধারণ পরিষদে। তখন পক্ষে ভোট দিয়েছিল ১৪১ দেশ। ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ