শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

টেকনাফ থেকে মালয়েশিয়াগামী ৫৭ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৭ জন নারী শিশুসহ রোহিঙ্গা নাগরিক আটক করেছে র‍্যাব। এ সময় তাদের পাচারে জড়িত দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়।

শুক্রবার (২৫ মার্চ) ভোররাতে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

কক্সবাজার র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

আটক রোহিঙ্গাদের বরাতে তিনি বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল আটক রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে আরও বিস্তারিত বিকেলে ৪টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ