মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফরজ গোসলের সময় কুলি করতে ভুলে গেলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনৈক ব্যক্তি ফরজ গোসলের সময় কুলি করতে ভুলে গিয়েছিল। নামাজ আদায়ের পর বিষয়টি স্মরণ হলে সে পুনরায় গোসল করে নামাজ আদায় করে। জানার বিষয় হল, ফরয গোসলে কুলি করতে ভুলে গেলে পুনরায় কি গোসল করতে হবে?

উত্তর এক্ষেত্রে শুধু কুলি করে নিলেই গোসল পরিপূর্ণ হয়ে যাবে। পুনরায় গোসল করতে হবে না।

হাদিস শরিফে আছে, আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, এক ব্যক্তি ফরজ গোসল করেছে।

কিন্তু শরীরের কিছু অংশে পানি পৌঁছেনি। (এখন তার করণীয় কী?) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শুধু ঐ অংশটুকু ধুয়ে নিবে। অতপর নামাজ আদায় করবে।

-আলমুজামুল কাবীর, তবারানী ১০/২৩১; মাজমাউয যাওয়াইদ ১/৬০৯; কিতাবুল আছল ১/৩২; শরহুল মুনইয়াহ ৫০; আসসিআয়াহ ১/২৮০।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ