শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মান্নতের রোযা আদায় করতে না পারলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার একটা প্রশ্ন রয়েছে আমি কিছু রোযা মানত করেছিলাম বিভিন্ন কারনে। আমি অনেক অসুস্থ। আমার পক্ষে এত রোজা রাখা সম্ভব নয় এবং কাফফারা আদায় করা সম্ভব নয়। ঐ মানতের রোজা ছিল ২৮ টি। এখন কোন ভাবে ঐ রোজা কমানো সম্ভব কি?

আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ‌ কি সবগুলো রোজা না রাখলে আমাকে ক্ষমা করবেন না ? কি করব আমি ? আমি এই চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়েছি দিনে দিনে । আমার জন্য দোয়া করবেন। খুবই চিন্তিত এবং অসুস্থ আমি ।

উত্তর: যদি মান্নতের রোযা রাখতে সক্ষম না হোন, তাহলে প্রতিটি রোযার জন্য একটি সদকায়ে ফিতির পরিমাণ টাকা গরীবকে দান করে দিতে হবে।

যদিও এতেও সক্ষম না হোন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা ও ইস্তিগফার করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সূত্র: আহলে হক মিডিয়া।

عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ “‏ مَنْ نَذَرَ نَذْرًا وَلَمْ يُسَمِّهِ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَذَرَ نَذْرًا لَمْ يُطِقْهُ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَذَرَ نَذْرًا أَطَاقَهُ فَلْيَفِ بِهِ (سنن ابن ماجه، النسخة الهندية-154، رقم-2128، سنن ابى داود، النسخة الهندية-2/472، رقم-3322)

نذر بصوم الأبد فضعف… وإن لم يقدر استفغر الله (فتاوى بزازية، كتاب الصوم، الفصل الرابع فى النذر على هامش الهندية-4/103، الفتاوى الهندية-1/209، جديد-1/272، قاضيخان على هامش الهندية-1/219، الدر المختار مع رد المحتار-5/525)

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ