সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

মুনীরুল ইসলামের ‘এই দিনে আল্লাহর কাছে করো কামনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পহেলা বৈশাখের অপসংস্কৃতি নিয়ে সংগীত
মুনীরুল ইসলাম

অপরূপ শ্যামলিমা এই দেশ আমাদের
ধনী গরিব অসহায় খেটে-খাওয়া ঘামাদের
এই দেশে মুসলিম শতকরা নব্বই
দেশ-মাটি-মানুষের কথা মোরা ভাববোই ॥

পহেলা এ বৈশাখে মেলা বসে এই যে
এইরূপ কালচার ইসলামে নেই যে
এই দিন ছেলে-মেয়ে একসাথে ‘ইসে’ যায়
ভিড়ে পড়ে কত বোন লজ্জায় মিশে যায়
তাই নিয়ে বখাটেরা করে যায় হইচই ॥

মুসলিম সাজ ধরে ধূতি-শাঁখা-সিঁদুরে
তাদের বিবেক যেন কেটে দিছে ইঁদুরে
ইলিশ আর পান্তা মেখে দেয় রমণী
গরিবের উপহাসে কেঁপে ওঠে ধমনী
দেখে দেখে এইসব কী করে চুপ রই ॥

মানুষের বেশ ছেড়ে সাজে পেঁচা-হনুমান
কত নিচে নেমে গেছে করা যায় অনুমান?
দুই কান ঝালা-পালা ঢাক-ঢোল বাঁশিতে
বৈশাখি নয়া দিনে এই ছিল রাশিতে?
আমরা তো মুসলিম হার মানা লোক নই ॥

মোড়ে মোড়ে ইংলিশ হিন্দির বাজনা
এইসব কালচার আমাদের কাজ না
যেন পূজা মণ্ডপ মুসলিম দেশটা
ভেবে ফিরি- কী হবে আমাদের শেষটা?
কোথা যাই কী করি ব্যথাটুকু কারে কই ॥

আমাদের দুর্দিনে একটুও ঘামো না
এই দিনে আল্লাহর কাছে করো কামনা-
‘অতীতের কালোগুলো আলো দিয়ে ঢেকে দাও
আগামীকে সত্যের রঙ দিয়ে মেখে দাও
আল্লাহ গো তোমারই দরবারে নত হই’ ॥

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ