সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘বাকি ১১ মাসও রমজানের প্রভাব ধরে রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানের পর বাকি ১১ মাসও -এর পবিত্রতা ও প্রভাব ধরে রাখতে হবে। খিলগাঁও নবীনবাগ উত্তরবঙ্গ টাওয়ারে উত্তরবঙ্গ বহুমূখী সমবায় সমিতির ইফতার মাহফিলে এ মন্তব্য করেছেন বক্তারা।

তারা বলেন, রহমত, বরকত ও মাগফেরাতের মাস রমজান চলছে।  এই মাসের মাঝামাঝি সময়ে এসে পৌঁছেছি আমরা। এ মাসের পরিপূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। এবং বেশি বেশি আল্লাহ তায়লার দরবারে ক্ষমা চাইতে হবে।

তারা আরো বলেন, রমজানের পর বাকি ১১ মাসও এর পবিত্রতা ও প্রভাব ধরে রাখতে হবে। তাহলেই এ মাসের হক আদায় হবে।

ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুদ দাওয়া আল মাদানিয়ার মুহতামিম ও প্রধান মুফতি আব্দুর রাজ্জাক আল হুসাইনি। বিশেষ আলোচক হিসেবে ছিলেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

আরো উপস্থিত ছিলেন, মো. ওবাইদুল হক সরকার, এম,এস নওরোজ, আব্দুর রশিদ মিয়া, ফজলুল হক, ইব্রাহিম আকন্দ, শহীদুল ইসলাম, ইসহাক আলী, সোহরাব হোসেন, বোরহান মিয়া, মশিউর রহমান, শহীদুল ইসলাম, ছামছুল হক, খন্দকার মাহবুবুর রহমান, ওয়াজেদ আলী, শহীদুল ইসলাম, মো. তোজাম্মেল হোসেন, হাফিজার রহমান সরকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ