মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

হি*জাব পরে ঢুকতে বা’ধা! পরীক্ষা না দিয়ে ফিরে যেতে হলো দুই ছাত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব নিয়ে সারা দেশ জুড়ে উত্তেজনার মধ্যেই তৈরি হল নতুন বিতর্ক। কর্নাটকের উদুপিতে হিজাব পরে আসার কারণে পরীক্ষা দিতে দেওয়া হল না দুই ছাত্রীকে। পরীক্ষা দিতে বাধা দেওয়ার কারণে এর পর পরই কলেজ চত্বর ছেড়ে বেরিয়ে যায় ওই দুই ছাত্রী।

জানা গিয়েছে, এই দুই পড়ুয়া প্রথমে ক্লাসে ঢুকে হিজাব পরে পরীক্ষা দিতে দেওয়ার আবেদন জানান। কিন্তু তাদের সাফ জানিয়ে দেওয়া হয় যে, তারা হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। এই দিন এই দুই পড়ুয়ার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ছিল। এই দুই ছাত্রীর নাম আলিয়া আসাদি এবং রেশম বলেই জানা গিয়েছে। নিজেদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে এই দুই ছাত্রী উদুপির বিদ্যাদয় পিইউ কলেজে হিজাব পরে পরীক্ষা দিতে গিয়েছিলেন।

তারা প্রায় ৪৫ মিনিটে ধরে পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন, যাতে তাদের হিজাব পরেই পরীক্ষা দিতে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি দেয় নি কলেজ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত অনুমতি না মেলায় ওই দুই ছাত্রী কলেজ চত্বর ছেড়ে চলে যান বলেও জানা গিয়েছে। কর্নাটকে হিজাব নিয়ে নিষেধাজ্ঞা বিতর্কে এই ঘটনা নতুন মাত্রা সংযোজন করল বলেই মনে করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ