সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মাস্কের ‘হাতেই যাচ্ছে’ টুইটারের মালিকানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের কাছে নিজেদের কোম্পানি বিক্রি করে দিতে যাচ্ছে টুইটার। খবর রয়টার্সের।

এলন মাস্ক টুইটারকে ৪৩ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন। টেসলার প্রধান নির্বাহী এরপর জানিয়েছিলেন, এটি তার শেষ ও সেরা প্রস্তাব।

মাস্কের কাছে টুইটার বিক্রি করার অংশ হিসেবে সাধারণ শেয়ার মালিকদের প্রতিটি শেয়ার ৫৪ ডলার ২০ সেন্টে বিক্রির পরামর্শ দেওয়ার ঘোষণা সোমবারেই দিতে পারেন পরিচালকরা।

তবে বিষয়টি একদম চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। শেষ মুহুর্তেও মালিকানা বদলের চুক্তিটি ভেস্তে যেতে পারে।

এলন মাস্ক টুইটার কেনার পরিকল্পনার করছেন সম্পূর্ণ নিজে। এর সঙ্গে টেসলার কোনো কিছু জড়িত না। মাস্ক তার ব্যক্তিগত অর্থ থেকে টুইটার কিনছেন।

এদিকে সোমবার দিনের শুরুতেই নিউ ইয়র্কের শেয়ার বাজারে টুইটার শেয়ারের দাম ৪.৫ শতাংশ বেড়ে ৫১ ডলার ১৫ সেন্ট ডলারে উঠেছে।

টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেওয়ার পরই এলন মাস্ক বলে আসছেন, আরও উন্নয়নের জন্য এবং বাকস্বাধীনতার প্রকৃত প্ল্যাটফর্ম হওয়ার জন্য ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হতে হবে টুইটারকে।

মাস্ক টুইটার কিনে এই প্লাটফর্মটিতে আমূল পরিবর্তন আনতে পারেন।

সূত্র: রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ