বেলায়েত হুসাইন: রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ মানসম্পন্ন একটি উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান। ইসলামি শরিয়ার গভীর জ্ঞান বিতরণের লক্ষ্যে ২০১৮ সালে এটি প্রতিষ্ঠা করেন যুগসচেতন তরুণ প্রতিভাবান আলেম মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি।
উপমহাদেশের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরুদ্দিন আহমাদ গৌরখপুরীর সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিষ্ঠার চার বছরের মধ্যেই দেশের সর্বত্র মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা- এর সুনাম-সুখ্যাতি ছড়িয়ে পড়েছে।
এটি দাওরায়ে হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা অনুষদসমূহে পড়াশোনার আদর্শ একটি প্রতিষ্ঠান। একইসাথে গত দুই বছর যাবত চালু হয়েছে নূরানী, নাযেরা, হিফজ (শীতাতপ নিয়ন্ত্রিত), মাদানী নেসাব (১ম, ২য় ও ৩য় বর্ষ) ও ইসলামি কিন্ডার গার্টেন।
প্রতি বছর রমজানের পরে শাওয়ালের ৭ তারিখ থেকে এখানে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তির ক্ষেত্রে সীমিত কোটায় মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হয়। বর্তমানে উপরোল্লিখিত বিভাগ সমূহে ভর্তি নেয়া হচ্ছে।
একইসাথে মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা-তে জেনারেল শিক্ষায় শিক্ষিতদের দ্বীনি ইলম শিক্ষার জন্যও রয়েছে আরও কয়েকটি বিভাগ:
এক. শরীয়াহ গ্রাজুয়েশন বিভাগ (৬ বছরে রাত্রিকালীন ক্লাসে দাওরায়ে হাদীস)
দুই. অনাবাসিক নূরানী ও হিফজ বিভাগ (স্কুলগামী ছাত্রদের জন্য পার্ট টাইম কোরআনে কারীম নাযেরা ও হিফজ পড়ার বিশেষ বিভাগ)
তিন. ফরযে আইন বিভাগ (বয়স্কদের জন্য কুরআন শুদ্ধ করাসহ জীবন ঘনিষ্ঠ মাসআলা মাসায়েল শিক্ষা)।
বিশেষ বৈশিষ্ট্যসমূহ: তা’লীমের সাথে সাথে তারবিয়াতের প্রতি গুরুত্ব প্রদান। যুগসচেতন করে গড়ে তোলার লক্ষে শিক্ষাসম্পূরক কার্যক্রম।
অর্থনীতির উপর নিয়মিত ক্লাস। স্বাস্যসম্মত পরিবেশ ও খাবার ব্যাবস্থাপনা। স্বাস্থবিধির প্রতি সর্বোচ্চ সতর্কতা। দক্ষ,অভিজ্ঞ, রক্ষনশীল,পরিশ্রমী, খোদাভিরু ও আন্তরিক উস্তাযবৃন্দের মাধ্যমে পাঠদান।
মেধা বিকাশ ও প্রতিপালনে মননশীল পাঠ পদক্ষেপ। মাদরাসাতুল কাসিমের ছাত্রদের জন্য সুন্দর হস্তলীপি প্রশিক্ষণের আয়োজন। হিফজের ছাত্রদের জন্য মাদরাসার নিযুক্ত মাশশাক উস্তাযের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মাশশাক কারী à