সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ভর্তি শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী গবেষণাধর্মী প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার ১৪৪৩-৪৪ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি শুরু হচ্ছে আগামীকাল ৮ মে (রোববার) সকাল ৯টা থেকে।

তবে পুরোনো ছাত্রদের ভর্তি আজ শনিবার সকাল থেকেই যথারীতি শুরু হয়েছে।

আগ্রহী তালিবে ইলমকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা যায়, এবছর ইফতা ১ম বিভাগে: ৩৫ জন, উলুমুল হাদিস ১ম বিভাগে: ২০ জন, তাফসির বিভাগে: ১৫ জন, আদব বিভাগে: ৩০ জন, দাওরায়ে হাদিসে: ৬০ জন এবং মিশকাত জামাতে ৫০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। তাই কোটা পূরণের পূর্বেই আগ্রহীদের ভর্তি নিশ্চিত করতে হবে।

প্রতিষ্ঠানটির যাবতীয় খরচ বিষয়ে জানা যায়, ভর্তি ফি: ২০০০ (দুই হাজার) টাকা, ফরম: ২০০ টাকা, ষ্টুডেন্ট কার্ড: ২০০ টাকা, মাসিক ফি (যাকাতের উপযুক্ত না হলে) ৩০০০টাকা। আর যাকাতের উপযুক্ত হলে সাধ্যানুযায়ী।

যাতায়াত: ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্বরোড নেমে পূর্বদিকে ৪০০মিটার কুড়াতলী বাজার, আল-হেরা টাওয়ার। যোগাযোগ: 01723222241 তা’লীমাত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ