বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হাইয়ার এবারের পরীক্ষায় মুমতায, জা:জি:, জা:, মাকবুল, রাসিব ও অনুপস্থিত কত শতাংশ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

অবশেষে প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসের (তাকমীল) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় মোট পাসের হার ৭৮.১৪%।

আজ বৃহস্পতিবার দুপুর  দুইটার কিছু পরে ফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

পরীক্ষার গড় পাসের হার ৭৮.১৪। ছাত্রদের পাশের হার ৮৩.৭০ আর ছাত্রীদের পাশের হার ৬৯.৬৯। এবারের শিক্ষার্থীদের মাঝে মুমতায ৪%, জা:জি: ২০% জায়্যিদ ৩৪%, মাকবুল ২০%, রাসিব ১৮%। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ % শিক্ষার্থী, এছাড়া পরীক্ষা স্থগিত করা হয়েছে ১% শিক্ষার্থীর।