মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফিলিস্তিনের সবচে কম বয়সি হাফেজে কুরআন রাশাদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক।। মাত্র ৭ বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে ফিলিস্তিনের সবচে কম বয়সি হাফেজের খেতাব অর্জন করে এই বিস্ময় বালক। তার নাম রাশাদ নিমর আবু রাস। সে গাজা শহরের প্রাইমারি স্কুলের ছাত্র। এতো অল্প বয়সে হাফিজ হওয়ায় গাজাবাসীর মুখে মুখে এখন তার নাম।

রাশাদ তার ফ্যামিলির সাথে শহরের প্রাণকেন্দ্রে ইসলামি স্কলারদের সৌজন্যে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে আলেমদের মাধ্যমে তার কুরআন-মুখস্থের ব্যাপারটি যাচাই করার পর এই বিস্ময়কর অর্জনের স্বীকৃতি দেওয়া হয়।

রাশাদের বাবা নিমর বলেন, ‘কুরআনের নির্দিষ্ট অংশ মুখস্থ করা শেষ হলেই তিনি তাকে পুরস্কার দিতেন। এভাবে তিনি তাকে খেলাধুলার পাশাপাশি কুরআন মুখস্থের প্রতিও আগ্রহী করে তোলেন।’ তিনি রাশাদকে বলে রেখেছিলেন, ‘সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে পারলে তিনি তাকে বাইক কিনে দেবেন। সে এখন একটি নতুন বাইকের মালিক!’

শৈশব থেকেই রাশাদের কুরআন-শিক্ষা শুরু হয়। সে তার বাবা-মা, প্রতিবেশী এবং শিক্ষকদের দ্বারা অনুপ্রাণিত হয়। গাজা শহরে আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কলারদের উপস্থিতিতে রাশাদকে হাফেজের সার্টিফিকেট, পুরস্কার এবং কুরআনের একটি স্পেশাল কপি দিয়ে বরণ করা হয়।

ফিলিস্তিন ক্রনিকল থেকে ওমর আলফারুকের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ