শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পুরো ব্যান্ডেজ মাসাহ করতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একবার বটিতে লেগে আমার পা অনেকটা কেটে যায়। ডাক্তার সাহেব প্রথমে সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছেন।

ক্ষতির আশঙ্কা ব্যক্ত করে তিন চারদিন আগে খুলতে মানা করেছেন। তাই আমাকে ব্যান্ডেজের উপর মাসাহ করতে হচ্ছে। হুযুরের নিকট আমার জানার বিষয় হলো, ব্যান্ডেজের উপর মাসাহ করলে কি পুরো ব্যান্ডেজ মাসাহ করতে হবে নাকি অধিকাংশের উপর মাসাহ করলেও যথেষ্ট হবে?

উত্তর সম্ভব হলে পুরো ব্যান্ডেজের উপর মাসাহ করাই উত্তম। তবে কিছু অংশ ছুটে গেলেও সমস্যা হবে না। কেননা ব্যান্ডেজের অধিকাংশ স্থান মাসাহ করাই যথেষ্ট।

খুলাসাতুল ফাতাওয়া ১/২৭; হালবাতুল মুজাল্লী ১/৩৪৭; আলবাহরুর রায়েক ১/১৮৭; আদ্দুররুল মুখতার ১/২৮২। আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ