সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

‘শিক্ষাঙ্গনে অরাজকতা করে জাতীয় নির্বাচনে প্রভাবের চেষ্টা সফল হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে এক ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের এই ধরনের মূল্য বা অভিপ্রায় কোনটাই সফল হবে না।

রোববার সকালে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ শান্তিতে এগিয়ে চলছে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এটা বিরোধী দল মেনে নিতে পারছে না। তাই তারা একের পর এক নানা অরাজকতা সৃষ্টি করছে।

মন্ত্রী বলেন, যারা অতীতে এই দেশে দুঃশাসন চালিয়েছে নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চই সফল হবে না এবং সেজন্য তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্র সমাজ সেটিকে প্রতিহত করবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সারোয়ার, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লুর রহমান প্রমুখ।

এনটি