মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালীতে কিশোর গ্যাং বাহিনীর হামলায় সাদা পোশাকধারী দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে শহরের নিউমার্কেট প্রবেশ পথ গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহতর পুলিশ সদস্যরা হলেন- মাসুম (২৬) ও জুরান (২৫)। তারা দু’জনেই পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত।

খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহসহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাপ্পি ও হাসান নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্য মাসুম জানান, নিউ মার্কেটের প্রবেশপথ সংলগ্ন সিঁড়ি দিয়ে দোতালায় ওঠার সময় সাইড দেয়া নিয়ে বাদল নামে এক তরুণের সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে বাদলের নেতৃত্বে ৫ থেকে ১৫ জনের কিশোর তাকে কিল ঘুষি মেরে আহত করে। পুলিশের উর্ধতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, ‌মার্কেটের পাশের এলাকার বাদল ওরফে নাতি বাদল তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে মার্কেটের ভেতর আড্ডা করে। রাত অবদি প্রবেশ পথে বসে থাকে। এসময় তারা মেয়েদের উত্যক্তও করে আসছে। প্রভাবশালীদের ছত্রছায়া থাকার কারণে তাদের ভয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা কোনো প্রতিবাদ করে না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিউ মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ