মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

‘বাবা! আমাকে কলমা পড়ে সাফ করে দেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম ডেস্ক: তিন মাস আগে চাকরি শুরু করেছিলেন মমিনুল হক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে কম্পিউটার অপারেটর পদে ছেলের চাকরিতে বাবা ফরিদুল হক খুশি ছিলেন।

শনিবার রাতে ছেলের শেষ ফোন পান তিনি। ২৭ বছর বয়সী ছেলে মমিনুল তাকে বলেন, “বাবা এখানে কিছুক্ষণ পরে পরে ব্লাস্ট হচ্ছে।’’ এর ১০ মিনিট পরই আবার ছেলের ফোন পান তিনি।

শনিবার মাঝরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা ফরিদুল গণমাধ্যমকে জানান, “দ্বিতীয়বার ফোনে মমিনুল বলেন, “বাবা আমার একটা পা উড়ে গেছে। আমাকে কলমা পড়ে সাফ করে দেন। হাতে ফোন রেখেই মমিনুল বলছিল, ‘আমি মাটিতে পড়ে গেছি আমাকে কেউ একটু তুলে দাও। এসময় কেটে যায় ফোনের লাইন। ওটাই ছিল ছেলের সঙ্গে শেষ কথা।”

শনিবার রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ