সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

জামিয়া দীনিয়া শামসুল উলুম মতিঝিল মাদরাসায় শিক্ষক আবশ্যক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার জামিয়া দীনিয়া শামসুল উলুম মাদরাসা, মতিঝিলে নিম্নবর্ণিত পদ ও বিভাগে শিক্ষক নিয়ােগের নিমিত্ত দরখাস্ত আহবান করা হয়েছে।

হিফজ শিক্ষক ||

শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আল-কুরআনের হাফেজ হতে হবে। হুফফাজের ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। আধুনিক মানের হদর তিলাওয়াত ও মশকে অভিজ্ঞ, সুললিত কন্ঠের অধিকারী হতে হবে।

ইংরেজি শিক্ষক ||
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং আমল-আখলাক দুরস্ত হতে হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নুনতম স্নাতক পাশ হতে হবে।

ইংরেজি শিক্ষকতায় দক্ষ ও পারদর্শীকে অগ্রাধিকার দেয়া হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং আমল-আখলাক দূরস্ত হতে হবে।

No description available.

আবেদন পত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মােবাইল ফোন নম্বর উল্লেখসহ), জন্ম তারিখ , শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখসহ নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

(ক) সদ্য তােলা ০৩(তিন) কপি পাসপাের্ট সাইজের ছবি (খ) জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কপি; (গ) সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট সাটিফিকেটের ফটোকপি; (ঘ) নাগরিক সনদের ফটোকপি। আবেদনকারী প্রার্থীর বয়স হিফজ শিক্ষকের ক্ষেত্রে ১৫/০৬/২০১২খ্রি. তারিখে ৩৫ বছর এবং ইংরেজি শিক্ষকের ক্ষেত্রে ২৭-৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন-ভাতা আলােচনা সাপেক্ষে নির্ধারিত করা হবে। কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্তদেরদের অগ্রাধিকার দেয়া হবে। অসম্পূর্ণ আবেদন পত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।

নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে। কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা নিয়ােগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

আবেদনপত্র রাজধানী ঢাকার জামিয়া দীনিয়া শামসুল উলুম মাদরাসায় অফিস চলাকালীন সময়ে মুহতামিম নায়েবে মুহতামিমের কাছে জমা দিবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ