মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুনাহের দশটি ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল্লাহর আদেশ-নিষেধ থেকে বিরত না থাকা মূলত গুনাহ। কিয়ামতের দিন মানুষের প্রতিটি পাপ -পূণ্যের হিসাব হবে। আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ “অতপর কেউ অনু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। এবং কেউ অনু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে” (সূরা যিলযাল, আয়াত ৭-৮)

শাস্তি দু প্রকার ।১.দুনিয়ার শাস্তি ২.আখেরাতের শাস্তি। আখেরাতের শাস্তি আল্লাহ নির্ধারণ করবেন। তবে দুনিয়াতে পাপী বান্দা মৌলিক দশটি শাস্তি বা ক্ষতির মুখোমুখি হবে।

এক. ইলম থেকে বঞ্চিত । ইলম আল্লাহ প্রদত্ত নূর ।আর গুনাহ,অন্ধকার। হাফেজ ইবনুল কায়্যিম রহ. বলেন, গুনাহের কিছু মন্দ প্রভাব আছে। তন্মধ্যে একটি হলো ইলম থেকে বঞ্চিত হওয়া। কেননা ইলম হলো আলো বিশেষ যা অন্তরে সঞ্চারিত হয় এবং গুনাহ সেই আলোকে নিভিয়ে দেয়। (ফয়জুল কাদীর ১/১১৯)

দুই. রিজিক তথা জীবনোপকরণ থেকে বঞ্চিত। আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ যে আমার বিধান থেকে বিমুখ হবে, নিশ্চয় তার জন্য রয়েছে জীবনযাপনের সংকীর্ণতা। (সূরা ত্বহা-১২৪) হযরত ছাওবান রা. থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ নিশ্চয় মানুষ স্বীয় গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। (ইবনে মাজাহ-৪০২২)

তিন. নিঃসংজ্ঞতা । আল্লাহর সঙ্গে যখন কোনো ব্যক্তির সম্পর্কের দূরত্ব তৈরি হয় তখন সে একাকীত্বে ভোগে, শূন্যতা অনুভব করে। হযরত ফুযাইল ইবনে ইয়ায রহিমাহুল্লাহ বলেছেনঃ আমি আল্লাহর অবাধ্য হলে তার প্রতিক্রিয়া আমার গাধা ও খাদেমের আচরণের মধ্যে দেখতে পাই। (হিলইয়াতুল আউলিয়া, আবু নাঈম ৮/১০৯)

চার. যাবতীয় কার্যাবলী কঠিন হয়ে যাওয়া। গুনাহগার ব্যক্তি যখনই কোনো কাজের সম্মুখীন হয় সেই কাজ তার উপর কঠিন হয়ে যায়। কুরআনের বাণি “যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার যাবতীয় কার্যাবলী সহজ করে দেন (সূরা তালাক- ৪) এর বিপরীত যে আল্লাহকে ভয় করে না।গুনাহের মাধ্যমে অবাধ্য হয়, আল্লাহ তার কাজ কঠিন করে দেন।

পাঁচ. অন্তরে অন্ধকার অনুভূত হওয়া। মানুষ রাতে যেমন অন্ধকার অনুভব করে, গুনাহগার ব্যক্তিও নিজ অন্তরে অনুরূপ অন্ধকার অনুভব করে।

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেনঃ নিশ্চয় নেক আমলের দরুণ চেহারায় উজ্জ্বলতা সৃষ্টি হয়, অন্তরে নূর সঞ্চারিত হয়, রিজিকে প্রশস্ততা আসে, শরীরে শক্তি বৃদ্ধি হয় এবং আমলকারীর জন্য সৃষ্টিজীবের অন্তরে ভালোবাসা জন্মায়। অপরদিকে গুনাহের কারণে চেহারা কালো হয়ে যায়, অন্তরে অন্ধকার তৈরি হয়, শরীরে ক্লান্তি আসে, রিজিক সংকীর্ণ হয়ে যায় এবং গুনাহগারের জন্য সৃষ্টিজীবের মনে বিদ্বেষ জন্ম নেয়। (আল জাওয়াবুল কাফী, ইবনুল কায়্যিম)

ছয়. নেক আমলের প্রতি অনিহা জন্মায়। মানুষ যখন অনবরত পাপে লিপ্ত থাকে তখন নেক আমলের স্বাদ আস্বাদন করতে পারেনা। আমলে তৃপ্তি হারিয়ে ফেলে। ফলে তৃপ্তিহীন হয়ে এক পর্যায়ে আমল ছেড়ে দেয় ।অসুস্থ ব্যক্তি যেমন খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তদ্রà