সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক

নড়াইলে ট্রলিচাপায় মাদরাসাছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নড়াইলের কালিয়ায় বালুবোঝাই ট্রলিচাপায় অসিফ মিনা (১৭) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আসিফ খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে।

উপজেলার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র আসিফ শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মোল্লা বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলি তাকে চাপা দিলে মারাত্মক আহত হয়। তাকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে মারা যায়।

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, ট্রলি গাড়িটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ