সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক

চট্টগ্রামে করোনা শনাক্ত ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় চট্টগ্রামে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় ২০৭ জনের নমুনায় পরীক্ষায় ৩৩ জন সংক্রমণ হয়। এদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ৯৪ শতাংশ।

শনিবার (২৬ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিন চট্টগ্রামের নয়টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে বিআইটিআই ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষা করে ১১টি পজিটিভ পাওয়া যায়, ইমপেরিয়াল ল্যাবে ২৯টি নমুনায় ৩টি, ইপিক ল্যাবে ৪৬ টি নমুনায় ৭টি, শেভরন ল্যাবে ৩৮ টি নমুনায় ৫টি এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনায় পরীক্ষা ২টি পজিটিভ আসে। সবমিলে এদিন নগরে নতুন শনাক্ত হয় ৩৩ জন। এদিন উপজেলায় কোন রোগী শনাক্ত হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় শনাক্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯৪৬ জন। মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬২ জন।

-এএ