সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

এ বছর হজের খুতবা বাংলা করবেন যে আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: এ বছর আরাফার দিনে মসজিদে নামিরা থেকে উপস্থিত মুসলিমদের উদ্দেশে আরবিতে খুতবা প্রদান করবেন শাইখ মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আস সৌদ তাকে খুতবা প্রদানের জন্য নিযুক্ত করেছেন।বাংলাসহ মোট ১৪টি ভাষায় এবার হজের আরবি খুতবার ডাবিং শোনা যাবে।

হজের খুতবা বাংলায় ভাষান্তর করবেন মোহাম্মদ শোয়াইব রশিদ ও তার সহকারী খলিলুর রহমান। মূলত ২০১৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন ভাষায় খুতবার অনুবাদ কার্যক্রম শুরু হয়। https://manaratalharamain.gov.sa এই ওয়েবসাইটে লাইভ প্রচারিত হয় এই খুতবা।

জানা যায়, মাওলানা শোয়াইব রশীদ মাক্কীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। ১৯৯৮ সালে তিনি চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় দাওরায়ে হাদিস ও পরের বছর উচ্চতর আরবি সাহিত্যে ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনে শিক্ষাবৃত্তি নিয়ে সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।

বর্তমানে তিনি পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে আছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ