মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভোলার চরে ভেসে এলো জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার ঢালচরের সাগর মোহনায় জনমানবহীন একটি বিদেশি জাহাজ (বড় পন্টুনের মতো) ভেসে এসেছে। বিদেশি ওই নৌযানটি গায়ে ‘আলকুবতান’ লেখা রয়েছে। জাহাজের উপরে একটি এক্সকেভেটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ বেশকিছু সরঞ্জামাদি রয়েছে।

এদিকে জনমানবহীন রহস্যময় এ জাহাজ নিয়ে ভোলার উপকূলের মানুষের মধ্য উৎকন্ঠা বিরাজ করছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ ঘটনাস্থলে যেতে পারেনি।

চরফ্যাসনের ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জোয়ারে সাগর থেকে একটি বড় পন্টুনের মতো বিদেশি নৌযান ভাসতে ভাসতে মেঘনা মোহনার চর নিজামের কাছে চলে আসে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, দুপুর ২টায় ভাটার সময় নৌযানটি ডুবে চরে আটকে যায়। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি উপজেলা প্রশাসন, থানা ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ভেসে আসা নৌযানটি মধ্যপ্রাচ্যের হতে পারে। গায়ে 'অলকুবতান' লেখা রয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ ও কোস্টগার্ডকে বিষয় দেখার জন্য বলা হয়েছে।

চর নিজামের সামছুদ্দিন নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কিছু মালামালসহ পন্টুনের মতো একটি যান আটকে আছে। চরের মানুষ ঘুরে ঘুরে তা দেখছেন।

-এটি